বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সর্বশেষ গত ৯ই জানুয়ারি বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
