শিগগিরই জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হতে পারে: অর্থমন্ত্রী

ফন্ট সাইজ:

উচ্চমূল্যে জ্বালানি আমদানির কারণে সরকারি তহবিলে বাড়তি চাপ সৃষ্টি হওয়ায় দেশের স্বার্থেই শিগগিরই জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি বলেছেন, অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখনো জ্বালানির দাম বাড়ায়নি। শুক্রবার বিকালে চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান ইপিজেডে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে তুলনামূলক বেশি দামে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি করতে হচ্ছে সরকারকে। এতে সরকারি তহবিলে বাড়ছে চাপ। তিনি বলেন, “উচ্চমূল্যে জ্বালানি আমদানি অব্যাহত থাকলে উন্নয়ন কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি ব্যাহত হবে। তাই দেশের স্বার্থে এক পর্যায়ে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হবে।” জ্বালানি সাশ্রয়ে সরকার ইতিমধ্যে রেশনিং পদ্ধতি চালু করেছে উল্লেখ করে মন্ত্রী জানান, মন্ত্রী, সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তাদের জন্য জ্বালানি ব্যবহারে সীমা নির্ধারণ করা হয়েছে।

তার নিজের ক্ষেত্রেও ৩০ শতাংশ জ্বালানি রেশনিং করা হয়েছে। তবে বর্তমানে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে দাবি করে তিনি বলেন, শিল্পকারখানা, পরিবহন ও কৃষি খাত সচল রাখতে সরকার সফল হয়েছে। পুঁজিবাজার নিয়ে তিনি বলেন, বড় ধরনের সংস্কার খুব শিগগিরই আসছে। এতে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং বড় বিনিয়োগ ব্যাংকের ওপর চাপ না বাড়িয়ে পুঁজিবাজার থেকে আসবে। রপ্তানি আয় কমলেও রেমিট্যান্স বৃদ্ধি ও গার্মেন্টস খাতের পুনরুদ্ধার নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

md islam uddin

২ মাস আগে

it will be a wrong decision if price hike of petrol and others.

মন্তব্য করুন