জ্বালানি নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন পাট, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আতঙ্কিত হলে কি কোনো অলৌকিক সমাধান হয়ে যাবে। আতঙ্কিত হওয়া বুদ্ধিহীনতার কাজ হবে বলে জানান তিনি। মন্ত্রী শুক্রবার বিকালে সিলেটে নিজ বাসায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর পরই রমজান মাস এসেছে। সরকার শক্ত হাতে জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ করেছে। তিনি বলেন, জ্বালানির ক্ষেত্রে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা ঠিক যেখান থেকে জ্বালানি আসে সেখানে মূল্য বৃদ্ধি পেয়েছে। সরবরাহ পরিস্থিতির মধ্যে অস্বাভাবিকতা আছে। এজন্য ব্যবহারে আমরা যেন সাশ্রয়ী হই। এ সময় তার সঙ্গে সিলেট বিএনপি’র নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
