ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে কেন্দ্রে প্রবেশ করে ৫ যুবক একটি ভোটকক্ষ দখলে নিয়ে ব্যালটে সিল মারছেন এ দৃশ্য সিসি ফুটেজে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখার পর আবার ভোটগ্রহণ শুরু হয়। এ ঘটনায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় প্রিজাইডিং অফিসারকে। জানা গেছে, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা আড়াইটার পর যুবকদের একটি দল কেন্দ্রে প্রবেশ করে। এ সময় একটি বুথে ৫ যুবক প্রবেশ করে ব্যালট পেপারে সিল মারতে শুরু করে। বুথে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মী উপস্থিত ছিলেন না। ভোটকক্ষে সিল মারার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আধাঘণ্টা ভোট বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, সিল মারার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হাফিজ উদ্দিনকে অব্যাহতি দিয়ে সহকারী প্রিজাইডিং অফিসার আবু হেনাকে দায়িত্ব দেয়া হয়েছে। কিছু ব্যালট পেপার জব্দ করা হয়েছে বলে স্বীকার করেন তিনি। তবে কোনো প্রার্থীর লোকজন এটি করেছে, সেটি আরও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বিষয়টি আলোচনায় আসার পরপরই কয়েকজনকে শাস্তি দেয়া হয়েছে। তবে তারা কোন প্রতীকে সিল মেরেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া জেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৪৫-৫৫ শতাংশ ভোট পড়েছে।
ভালুকায় কেন্দ্র দখল করে সিল মারার সিসি ফুটেজ ভাইরাল
ময়মনসিংহ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Md Nurul Amin
৫ মাস আগেএই দেশ কোন দিন ভাল হবে না। আগের হাল যেমনে যায়, পিছনের হালও একই পথে যায়। আশা করে ছিলাম সুষ্ঠু ভোট হবে কিন্তু সুষ্ঠু ভোট হলে বাংলাদেশ জামায়াত ইসলাম ১৮০টি সীট পেয়ে সরকার গঠন করতো। বিএনপি সরকারের সাথে আতাত করে রাতেই হাসিনা সরকারের মতো সব বেলট পেপারে শীল মেরে বাক্স ভর্তি করে রেখে ঘোষনা দিয়েছে বিএনপি পাস। এই ধরনের নির্বাচন তো আমরা চাইনি। বিএনপিও আমার দেশের লোক, জামায়াতও আমার দেশের লোক, তাহলে ভোট কারচুুপি কেন করলো??।