কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আফরান নামে এক শিশু মারা গেছে। শুক্রবার ভোর রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফরান সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল-আমিনের ছেলে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আটদিন আগে হাম রোগের উপসর্গ নিয়ে আফরানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, হামের পাশাপাশি শিশুটির শরীরে নিউমোনিয়ার উপসর্গও দেখা দেয়। এতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। হাসপাতাল সূত্র আরও জানায়, শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, তিনদিন আগে শিশুটির অবস্থার অবনতি হয়। তখন উন্নত চিকিৎসার জন্য পরিবারকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল। তবে সম্ভবত আর্থিক সংকটে শিশুটিকে ঢাকায় নেয়া সম্ভব হয়নি। অবশেষে শিশুটি মারা গেল।
কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
