গত ফেব্রুয়ারি থেকে গুরুতর অসুস্থতায় ভুগছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অল্প সময়ের ব্যবধানে তিনবার তার মস্তিষ্কের টিউমারের অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তৃতীয় দফা অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার খবর জানান তিনি। হাসপাতালের শয্যায় থেকেও আশাবাদী কণ্ঠে লিখেন, তৃতীয় সার্জারি, জীবন সুন্দর।
তৃতীয় অস্ত্রোপচার তানিয়া বৃষ্টি’র
স্টাফ রিপোর্টার
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
