এক মাস পর ফিরল তারেক আলীর মরদেহ

অপেক্ষার অবসান

এক মাস পর ফিরল তারেক আলীর মরদেহ

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে নিহত হয়েছিলেন বাংলাদেশি প্রবাসী এসএম তারেক আলী। তার নিথর দেহ প্রায় এক মাস পর দেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় গালফ এয়ারের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

গত ২রা মার্চ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি শিপইয়ার্ডে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত করে। এই আঘাতে নিহত হন তারেক আলী। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনের ‘দ্রাইডক’ নামক একটি শিপইয়ার্ড কোম্পানিতে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে।

গত বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামার কানু মসজিদে তারেক আলীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ারসহ দূতাবাসের কর্মকর্তারা এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

তারেক আলীর পরিববারের সদস্যরা জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে। এক মাস তারা মরদেহ দেশে আসা নিয়ে শঙ্কায় ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন