জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

ফন্ট সাইজ:

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোট গ্রয়োগ করেন। জগন্নাথপুরের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়েছে। ৪০ থেকে ৪৫ শতাংশ ভোট কাস্টিং হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তা জগন্নাথপুরের ইউএনও বরকত উল্লাহ্‌ বলেন, উৎসবমুখ পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেছেন। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বেড়েছে। সার্বিক পরিস্থিতি খুবই ভালো। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন, বিএনপি’র মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (রিকশা), এবি পার্টির (আমার বাংলাদেশ) প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন (তালা), স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ (ফুটবল) ও এডভোকেট মাহফুজুল খালেদ তুষার টেবিল (ঘড়ি)। এ আসনে ভোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৭শ’ ৯৭ জন। এরমধ্যে জগন্নাথপুর উপজেলায় ভোট ভোটার ২ লাখ ১৬ হাজার ৮শ’ ২৭ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৯শ’ ১৩ জন। নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৯শ’ ১০ জন। হিজড়া ভোটার ৪ জন। অপরদিকে শান্তিগঞ্জে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৯শ’ ৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৬শ’ ৮২ জন এবং নারী ভোটার ৭৫ হাজার ২শ’ ৮৬ জন। হিজড়া ভোটার ২ জন। মোট ভোটকেন্দ্র ১৪৭টি। জগন্নাথপুরে ৯০টি ও শান্তিগঞ্জে ৫৭টি কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্য এর মধ্যে একজনের থাকবে বডিওর্ন ক্যামেরা। এছাড়াও ১০ জন আনসার সদস্য সহ ৩ থেকে ৬ জন গ্রাম পুলিশ নিরাপত্তা রক্ষায় কাজ করেন। এছাড়া সেনাবাহিনীর, বিজিবি, র‌্যাব সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন