সম্পর্ক উন্নয়নে বিসিসিআইকে চিঠি বিসিবি’র

সম্পর্ক উন্নয়নে বিসিসিআইকে চিঠি বিসিবি’র

ফন্ট সাইজ:

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় কূটনীতির বরফ গলাতে উদ্যোগী হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে দুই দেশের বোর্ডের মধ্যে চলা দীর্ঘদিনের অস্থিরতা ও টানাপোড়েন কাটাতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিসিবি। ভারতীয় সংবাদমাধ্যম ‘ফিনান্সিয়াল এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চলতি বছরের শুরুতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানের চুক্তি বাতিল হওয়াকে কেন্দ্র করে দুই বোর্ডের সম্পর্কে ফাটল ধরে। এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা ইস্যু দেখিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বিসিবি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে নতুন সরকার গঠনের পর বিসিবি এখন বাস্তবমুখী অবস্থানে ফিরতে চাইছে। বিসিসিআইকে পাঠানো চিঠিতে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে। গত সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল বিসিসিআই। বিসিবি এখন সেই সিরিজটি পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে। আগামী বছর ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফর ও এশিয়া কাপ নিয়ে পুনরায় আলোচনার টেবিলে বসতে চায় বিসিবি। এ ব্যাপারে বিসিসিআই এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় বোর্ড জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ বা সফরের ভেন্যু চূড়ান্ত করার বিষয়টি সম্পূর্ণভাবে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকারের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত তারা কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না।



BAD MOUTH

২ মাস আগে

জুলাই বিপ্লবীরা পরবর্তী মানুষদের পান করার জন্য জল ঘোলাটে করে রেখে গেছে।

মন্তব্য করুন