মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে রাশিয়া ও মিসর উভয় দেশই সমানভাবে উদ্বিগ্ন। আর এটি নিয়ন্ত্রণে মস্কো যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক বৈঠকে পুতিন এসব কথা বলেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে পুতিন বলেন, ‘আমরা সবাই আশা করি চলমান এ সংকটের দ্রুত সমাধান হবে। আপনারা জানেন, গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পও এ বিষয়ে কথা বলেছেন। আবারও বলছি, পরিস্থিতি শান্ত করতে এবং সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে প্রস্তুত।’
মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করতে সব প্রচেষ্টা চালাতে প্রস্তুত রাশিয়া: পুতিন
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬, ১১ঃ৫৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Sakhawat
২ মাস আগেচীন - রাশিয়া সবসময় প্রস্তুত থাকে কিন্তু কারো বিপদে এগিয়ে আসে না । আমেরিকা ঠিকই তাদের বন্ধু ইসরাইলের সহায়তায় এগিয়ে এসেছে!!