বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে সরানোর ঘটনায় মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান রুণ ধুমল। গত বছরের ডিসেম্বরের নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে ৯.৫ কোটি রুপিতে দল পাওয়া মোস্তাফিজকে জানুয়ারিতে বাদ দেয়া হয়। ধুমল এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ আখ্যায়িত করেছেন। ফিনান্সিয়াল এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমল বলেন, ‘আমি শুধু বলতে চাই, এটি দুঃখজনক। এর চেয়ে বেশি কিছু বলার আমার তেমন জ্ঞান নেই।’
মোস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও জড়িত। ২০২৪ সালের আগস্টে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার পর, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কয়েকটি উগ্রবাদী সংগঠন মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি করে। ভারতের সরকার এই দাবি আমলে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-কে নির্দেশ দেয়। এ প্রসঙ্গে ধুমল বলেন, ‘ভারত সরকার ক্রিকেটের দৈনন্দিন পরিচালনায় কোনো ভূমিকা রাখে না। সরকার সাধারণভাবে ক্রিকেটকে সমর্থন করে, কিন্তু কখনও কখনও পরিবেশের কারণে সিদ্ধান্ত নিতে হয়। আমি নিশ্চিত, ভবিষ্যতে ভালো সিদ্ধান্ত নেয়া হবে।’
কলকাতা ফ্র্যাঞ্চাইজি জানিয়েছিল, মোস্তাফিজকে বাদ দেওয়া তাদের নিয়ন্ত্রণের বাইরে বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী নেয়া হয়েছে। তবে এমন সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি বাংলাদেশ। জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে বাংলাদেশের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ করে দেয় আইসিসি।
মোস্তাফিজ ইস্যুতে আইপিএল চেয়ারম্যানের দুঃখ প্রকাশ
স্পোর্টস ডেস্ক
খেলা
২ মাস আগে
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ৮ঃ৫৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
