বিসিবির আরো এক পরিচালকের পদত্যাগ

বিসিবির আরো এক পরিচালকের পদত্যাগ

ফন্ট সাইজ:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আগেই দুজন পরিচালক পদত্যাগ করেছিলেন। আজ বিসিবি সভাপতি বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন আরেক পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বিসিবি থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত এই পরিচালক বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে এতদিন দায়িত্ব পালন করেন। এ নিয়ে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের তিনজন পদত্যাগ করলেন। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান।

গঠনতন্ত্র অনুযায়ী, বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে এনএসসি মনোনীত দুজন পরিচালক থাকেন। গত অক্টোবরে সর্বশেষ নির্বাচনের পর ইয়াসির ও রুবাবা দৌলাকে মনোনয়ন দেওয়া হয়। গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ১১ই মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার কথা রয়েছে তাদের। এর মধ্যেই সরে দাঁড়ালেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পরিচালক ইয়াসির।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন