মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

ফন্ট সাইজ:

দেশের পুরনো দিনের কালজয়ী সব চলচ্চিত্র বড় পর্দায় দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। গতকাল থেকে শুরু হওয়া বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীটি চলবে মাসব্যাপী। আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিজস্ব ভবনের দোতলায় ৩০০ আসনবিশিষ্ট অত্যাধুনিক প্রজেকশন হলে এই প্রদর্শনী চলবে। বিনামূল্যে চলচ্চিত্রগুলো উপভোগ করার সুযোগ থাকছে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন, পুরাতন কিংবা দুর্লভ সব চলচ্চিত্র সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন