ঈদুল ফিতরে মুক্তি পাওয়া রেদওয়ান রনি নির্মিত ‘দম’ সিনেমাটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তবে এতদিন সিনেমাটি শুধু সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছিল। পাইরেসি থেকে রক্ষা পেতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, আগামী ২৪শে এপ্রিল থেকে সারা দেশে সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হবে ‘দম’। ছবিটিতে প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরি।
এবার সিঙ্গেল স্ক্রিনে ‘দম’
স্টাফ রিপোর্টার
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
