জুলাই সনদ বাস্তবায়ন না হলে, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে :মজিবুর রহমান মঞ্জু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে :মজিবুর রহমান মঞ্জু

ফন্ট সাইজ:

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে জুলাই অভ্যুত্থান কিছুটা সার্থক হয়েছে বলে মনে হবে। অন্যসথায় জুলাই অভ্যুত্থান পুরোটাই ব্যর্থ। সরকারী দল গণভোট ও জুলাই সনদ নিয়ে যে ধরনের টালবাহানা ও সাংবিধানিক বিতর্ক তৈরি করেছেন তা খুবই হতাশাজনক। বৃহস্পতিবার পল্টনে দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে যদি আমাদের পরাজয় ঘটতো তাহলে শেখ মুজিব, জিয়াউর রহমানসহ সব মুক্তিযোদ্ধারা দেশদ্রোহিতা ও পাকিস্তানের সংবিধান লঙ্ঘনের দায়ে ফাঁসির মুখোমুখি হতেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এবং আজকে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে বিভেদ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে এর সূত্র ধরে যদি আবার কখনও আওয়ামীলীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তাহলে তারেক রহমান, শফিকুর রহমান, ড. ইউনুস, নাহিদ ইসলামরাসহ আমাদের সবাইকে সংবিধান লঙ্ঘন ও বিপ্লবের দায়ে শাস্তির সম্মুখীন হতে হবে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, গণভোট, জুলাই জাতীয় সনদ আদেশ ও জুলাই সনদকে সাংবিধানিক প্রশ্নে বিতর্কিত করা ফ্যা সিবাদি আওয়ামীলীগের কণ্ঠে সুর মিলানোর শামীল।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিজয়নগর, কাকরাইল, নয়া পল্টন ও পল্টন মোড় হয়ে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন