বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক (জেলা ও দায়রা জজ) হলেন মো. মঞ্জুরুল হোসেন। এ ছাড়া, আইন ও বিচার বিভাগের সলিসিটর হয়েছেন সানা মো. মাহরুফ হোসাইন। বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন বলা হয়, সলিসিটর (জেলা ও দায়রা জজ) মোঃ মঞ্জুরুল হোসেনকে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, উপ-সলিসিটর (জেলা ও দায়রা জজ) সানা মো. মাহরুফ হোসাইনকে পদোন্নতিস্বরূপ সলিসিটর হিসেবে একই বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আইনগত সহায়তার মহাপরিচালক মঞ্জুরুল, সলিসিটর মাহরুফ
স্টাফ রিপোর্টাট
অনলাইন
২ মাস আগে
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ৭ঃ২৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
