প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) পদে মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে তিনি এই পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। তার পদমর্যাদা হবে গ্রেড-২।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক বজায় রাখতে পারবেন না। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
সাইয়েদ আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ৪ঃ৫১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
