প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত) রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফুর রহমান (তুষার)। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন অধিশাখার জারি করা ওই আদেশে জানানো হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে আরিফুর রহমান তুষারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সরকারি বিধি মোতাবেক তিনি বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং সংশ্লিষ্ট উপদেষ্টার সন্তুষ্টি সাপেক্ষে তিনি এই পদে বহাল থাকবেন। আরিফুর রহমান বৃহস্পতিবারই তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন। এছাড়াও রুহুল কবির রিজভীর জন্য আরো দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। তারা হলেন- ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে মশিউর রহমান ও জমাদার হিসেবে মহেদ আলী।
রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন আরিফুর রহমান
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ৪ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
