হাম বজ্রপাতের মতো হঠাৎ এসেছে, কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

হাম বজ্রপাতের মতো হঠাৎ এসেছে, কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সারা দেশে হামের প্রাদুর্ভাব হঠাৎ করে আসায় তাদের কোনো প্রস্তুতি ছিল না। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম বজ্রপাতের মতো হঠাৎ করে এসেছে, কোনো প্রস্তুতি আমাদের ছিল না। এতগুলা শিশুর মৃত্যুতে আমরা মর্মাহত।
অনাকাঙ্ক্ষিত এই সংকটের কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ এখনো সজাগ না, গরিব ও অসচেতনতার কারণে রোগ নিয়ন্ত্রণ করতে পারে না। মেডিকেল ইথিকস প্র্যাকটিস করে চিকিৎসকরাই পারে রোগীদেরকে ভালো রাখতে।

৫ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে জানিয়ে তিনি বলেন, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা টিকা দিয়ে আগামী রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। হামের টিকা সংগ্রহ করার প্রস্তুতি চলছে। টিকা হাতে পেতে ১ মাস সময় লাগবে।
এ সময় মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যকর্মীসহ মন্ত্রণালয়ের কর্মচারীদের দাবি ধাপে ধাপে মেনে নেয়া হবে। দয়া করে যে যার জায়গা থেকে নিজের কাজটি করেন।

MD HUSAIN AHMED

২ মাস আগে

ভ্যাকসিন বন্ধ কেন?

মন্তব্য করুন