সব দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ হবে

দোকান মালিক সমিতির ঘোষণা

সব দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ হবে

ফন্ট সাইজ:

রাজধানীসহ সারা দেশের দোকানপাট, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি–সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতে এ সিদ্ধান্ত নিয়েছেন দোকানমালিকেরা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় জ্বালানি–সংকটের কারণে দেশের সব দোকান, বাণিজ্যবিতান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এ সরকারকে সহযোগিতার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতাবহির্ভূত থাকবে বলেও জানানো হয়।

আরিফ

২ মাস আগে

খুব ভালো সিদ্ধান্ত। সব সময়ের জন্য হলে আরো ভালো হয়। রাত জাগার কারনে মানুষের ইবাদাত-বন্দেগী, সুস্বাস্থ্য ইত্যাদি নষ্ট হচ্ছে। সকাল ৭ টা থেকে রাত ৮ টার মধ্যে অফিস, স্কুল, দোকান ইত্যাদি সবই করা সম্ভব।

আশরাফুল

২ মাস আগে

খুব ভালো সিদ্ধান্ত। সব সময়ের জন্য্য হলে ভালো হয়ে।রাত জাগার কারনে মানুষের স্বাস্থ নষ্ট হচ্ছে। সকাল ৭ টা থেকে রাত ৮ টার মধ্যে অফিস,স্কুল,দোকান ইত্যাদি সবই করা সভব।

মন্তব্য করুন