মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু হচ্ছে। এদিন সকাল ১০টার কিছু আগে হাসানুল হক ইনু ও সাবেক সেনা কর্মকতা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে আন্দোলনে নামেন ছাত্র-জনতা। হাসানুল হকের নির্দেশে তাদের ওপর গুলি চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী। গুলিতে শহীদ হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। এছাড়া উসকানি-প্ররোচনাসহ ইনুর বিরুদ্ধে সুনির্দিষ্ট আটটি অভিযোগ আনা হয়।
মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় যুক্তিতর্ক আজ
অনলাইন
২ মাস আগে
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ১১ঃ০৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Sakhawat
২ মাস আগেএক সময়ের "খালেদা জিয়া" বিষয়ক মন্ত্রী যার দূর্দান্ত প্রতাপ আর লাগামহীন অতি কথনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল! তখন তার প্রায় প্রতিটি বক্তব্যেই খালেদা জিয়ার প্রসঙ্গ আনতেন এবং প্রচন্ডভাবে হেয় করে কঠোর সমালোচনা ও নিন্দা করতেন।
দুর্ভাগ্যজনকভাবে আজও তার মুখ দেখতে হচ্ছে। আইন অনুযায়ী দ্রুত বিচার করে দেশের মানুষকে স্বস্তি দেওয়া হোক এটাই সবার প্রত্যাশা।