মুসলিমবিদ্বেষী স্লোগানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ইয়ামালের

মুসলিমবিদ্বেষী স্লোগানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ইয়ামালের

ফন্ট সাইজ:

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় স্পেন ও মিশর। মঙ্গলবার রাতের গোলশূন্য ড্র হওয়া ম্যাচটির ফল ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গ্যালারির ‘মুসলিমবিদ্বেষী স্লোগান’। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। সমর্থকদের এমন আচরণকে ‘অসম্মানজনক ও অসহনীয়’ বলে মন্তব্য করেন তিনি।

বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গ্যালারির একপাশ থেকে মুসলিমবিদ্বেষী শোরগোল শোনা যায়। বিশেষ করে, ‘তুমি যদি লাফ না দাও, তবে তুমি মুসলিম’-জাতীয় স্লোগান দিতে থাকে একদল উগ্র সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরতির সময় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দর্শকদের সতর্কবার্তাও দেয়া হয়। তবে সেই নির্দেশ উপেক্ষা করেই বিরতির পরও একই ধরনের বিদ্বেষী গান ও আচরণ বজায় রাখে সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ইয়ামাল। তিনি লেখেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। আমি জানি এই স্লোগানগুলো প্রতিপক্ষকে লক্ষ্য করে দেয়া হয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে নয়। তবু একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন