যুক্তরাষ্ট্রের সময় বুধবার দিবাগত রাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভাষণের পর ইরান যুদ্ধ নিয়ে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি প্রশ্ন তুলেছেন- আর কি অর্জনের বাকি আছে তা পরিষ্কার নয়। উল্লেখ্য, ট্রাম্প তার ভাষণে ইরান যুদ্ধ শেষ হয়ে আসার ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, ওয়াশিংটন তার মূল লক্ষ্য অর্জনে কাছাকাছি। তিনি আরও বলেন, ইরান যুদ্ধ শুরুর সময় ট্রাম্প যা অর্জন করতে চেয়েছেন তার বেশির ভাগই অর্জিত হয়েছে। আমরা এখন চাই এই যুদ্ধ শেষ হোক। যেহেতু সেই সব লক্ষ্য পূরণ হয়েছে এখন আর কি অর্জন করা যেতে পারে এবং যুদ্ধ কীভাবে শেষ হবে তার সুনির্দিষ্ট ধারনা নাই। তিনি আরো বলেন, তবে এটা নিশ্চিত যে যুদ্ধ যত দীর্ঘ হবে, বিশ্ব অর্থনীতির উপর এর প্রভাব পড়বে তত বেশি।
যুদ্ধের উত্তেজনা কমানোর আহ্বান অস্ট্রেলিয়ার
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ১০ঃ১১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
