জ্বালানি সংকটেও স্বাভাবিক জীবনযাপনের আহ্বান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

জাতির উদ্দেশে ভাষণ

জ্বালানি সংকটেও স্বাভাবিক জীবনযাপনের আহ্বান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জাতির উদ্দেশে দেয়া এক বিরল ভাষণে জ্বালানি সংকটের সময় অস্ট্রেলীয়দের 'স্বাভাবিক জীবনযাপন' করার আহ্বান জানিয়েছেন।  বুধবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সমস্ত রেডিও এবং টেলিভিশন নেটওয়ার্কে একযোগে সম্প্রচার করা হয় প্রধানমন্ত্রী ভাষণ।

প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন, আগামী মাসগুলোতে গণপরিবহন ব্যবহার করার জন্য অনুরোধ করেন এবং একই সাথে অস্ট্রেলীয়দের আশ্বস্ত করেছেন যে, বৈশ্বিক তেল সংকট সত্ত্বেও তাদের অন্য সব কাজ স্বাভাবিকভাবেই চালিয়ে যাওয়া উচিত। কারণ বিশ্বব্যাপী তেল সংকট এখনও চলছে এবং এর কোনো স্পষ্ট সমাধান দেখা যাচ্ছে না। তিনি বলেন, আগামী সপ্তাহগুলোতে যদি আপনারা কাজে যাওয়ার জন্য ট্রেন, বাস বা ট্রাম ব্যবহার করতে পারেন, তবে তাই করুন। এতে আমাদের মজুদ বাড়ে এবং যাদের গাড়ি চালানো ছাড়া অন্য কোনো উপায় নেই তাদের জন্য জ্বালানি সাশ্রয় হবে।
সরাসরি জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী স্বীকার করেন যে, তেল সংকট এবং এর ফলস্বরূপ পেট্রোলের মূল্যবৃদ্ধি ইতিবাচক থাকা কঠিন করে তুলেছে। কিন্তু তিনি অস্ট্রেলীয়দের তাদের কাজকর্ম ও জীবন স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া এবং প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি না নিয়ে স্বাভাবিকভাবেই তেল ব্যবহার করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, সরকার তিন মাসের জন্য জ্বালানি শুল্ক অর্ধেকে নামিয়ে আনায় প্রতি লিটার জ্বালানির গড় মূল্য হ্রাস পেয়েছে। এই সপ্তাহের শুরুতে জীবনযাত্রার ব্যয় কমানোর এই পদক্ষেপটি ঘোষণা করেন তিনি। এর পাশাপাশি তিনি একটি চার-ধাপের জ্বালানি কর্মপরিকল্পনাও ঘোষণা করেন। যা জরুরি জাতীয় মন্ত্রিসভার বৈঠকে রাজ্য ও অঞ্চলের নেতাদের অনুমোদিত হয়েছিল। অস্ট্রেলিয়া বর্তমানে সরকারের পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে রয়েছে। এবং দেশটি তৃতীয় ও চতুর্থ স্তরে উন্নীত হওয়া থেকে অনেকটা দূরে রয়েছে।

প্রধানমন্ত্রী তার সাড়ে তিন মিনিটের ভাষণে ফেডারেল সরকারের নেয়া অন্যান্য পদক্ষেপের কথা উল্লেখ করেন। যার মধ্যে তিন মাসের জন্য ট্রাক চলাচলের ওপর থেকে রোড ইউজার চার্জ শূন্যে নামিয়ে আনাও অন্তর্ভুক্ত ছিল।

 শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক ব্যবহার করে অস্ট্রেলিয়ায় আরও বেশি পেট্রোল, ডিজেল ও সার আনার মাধ্যমে জ্বালানির জোগানও দেয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন