হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই ঘটনার পর এলাকার অনেকে লাইনচ্যুত বগি থেকে তেল লুট করার চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনো উদ্ধার কার্যক্রম চলছে। তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরের মনতলা রেলস্টেশন অতিক্রমকালে বগিগুলো লাইনচ্যুত হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন চন্দ্র দে বলেন, উদ্ধার কার্যক্রম চলছে। আজ সকাল ৯টা পর্যন্ত দুটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ আছে।
বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই এবং তেল লুটপাট বন্ধ করি। ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করেছি। ফায়ার সার্ভিসসহ সবাই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।
হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, লুটপাট বন্ধে ঘটনাস্থলে বিজিবি, সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ
অনলাইন ডেস্ক
অনলাইন
২ মাস আগে
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ৩৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Abdul Matin Sikder
২ মাস আগেইদানীং হঠাৎ রেললাইনে দুর্ঘটনার পরিমান অস্বাভাবিক হারে বেড়ে যাইতেছে কেন?... আমার জানামতে রেল বিভাগের চাকরীতে ফ্যাসিষ্ট ডাইনীর সৈনিক পরিমানে অনেক বেশী, এরা কি কৌশলে এভাবে একের পরে এক নাশকতা করে যাইতেছে কিনা? সরকারের তদন্ত করা জরুরী।