রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- ইদ্রিস আলী, রুহুল আমিন, জহিরুল ইসলাম, ফিরোজ উদ্দিন, শাহজাহান ও রাশেদুল ইসলাম। বুধবার এ তথ্য জানান- ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি।
তিনি বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ৭টা ২০মিনিটে বায়তুল মোকাররম এলাকায় অস্থায়ী হার্ডওয়্যারের দোকানে মতিঝিল বিভাগের পুলিশ সদস্যরা এই আকস্মিক অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ সুইচ গিয়ার ৩৫টি, বিভিন্ন ধরনের চাকু ১৩টি, চাইনিজ কুড়াল ৩টি, চাইনিজ হাতুড়ি ৩টি, শক গান ৫টি ও পাঞ্জা ৫টি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
তিনি আরও বলেন, বুধবার সকালে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
বায়তুল মোকাররম এলাকায় অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬
স্টাফ রিপোর্টার
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
