দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগে নতুন করে সার্চ কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ৬ সদস্যের এ কমিটিতে সভাপতি করা হয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে।
বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র উপসচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানা যায়। কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিসি প্রফেসর ড. মোঃ ফরিদুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য (পাবলিক ইউনিভার্সিটি) প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোঃ মোর্শেদ হাসান। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়)।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ভাইস চ্যান্সেলর নিয়োগের নিমিত্ত যোগ্য ব্যক্তিদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা; জীবন বৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষাপূর্বক উপযুক্ত তিনজন ব্যক্তি বাছাই করা; বাছাইকৃত তিনজন ব্যক্তির মধ্য হতে একজনকে মনোনয়নের নিমিত্ত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সদয় অনুমোদন গ্রহণার্থে সরকারের নিকট সুগারিশ প্রেরণ করা।
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১ এপ্রিল (বুধবার), ২০২৬, ৯ঃ২৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Md. Abdur Razzak
২ মাস আগেসার্চ কমিটি নিজেই বিতর্কিত, এরা আর কি সার্চ করবে?