বিগ ব্যাশে নিজের প্রথম আসরে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে আলো ছড়ান টাইগার ক্রিকেটার রিশাদ হোসেন। বল হাতে দলের হয়ে সর্বোচ্চ ১৫ উইকেট নেন এ লেগ স্পিনার। টুর্নামেন্টের সব দল মিলিয়েই এবারের আসরের অন্য কোনো স্পিনার রিশাদের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। এই পারফরম্যানেন্স সুখবর পেলেন রিশাদ। বাংলাদেশের এই ক্রিকেটারকে এবারের মৌসুমে দলের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে ক্রিকেট তাসমানিয়া। গতকাল ক্রিকেট তাসমানিয়া বার্ষিক অ্যাওয়ার্ড নাইটে এ ঘোষণা দেয়। সমান ১৫ উইকেট নিয়ে রিশাদের পাশে আছেন পার্থ স্করচারসের বাঁহাতি স্পিনার কুপার কনোলি ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপ। দলের সেরা খেলোয়াড় হতে রিশাদের সঙ্গে মনোনয়ন পান ব্যাটসম্যান নিখিল চৌধুরী, দুই পেসার নাথান এলিস ও ক্রিস জর্ডান। ব্যাট হাতে টুর্নামেন্টে ৩০৭ রান করেছেন নিখিল। ১৪ উইকেট নেন অধিনায়ক এলিস আর জর্ডান ৭টি। তাদের টপকে শেষ পর্যন্ত স্বীকৃতিটা পেলেন বাংলাদেশের রিশাদ। পুরো টুর্নামেন্টে তার ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টে তার ইকনোমি মাত্র ৭.৮২।
মেয়েদের বিভাগে এই পুরস্কার জিতেছেন হোবার্টের ড্যানি ওয়াইট হজ। বিগ ব্যাশের সর্বশেষ মৌসুমে ৪৩২ রান করেছেন এই ব্যাটসম্যান। দলকে প্রথমবার শিরোপা জেতাতেও রেখেছেন বড় ভূমিকা। প্রতিবছর ক্রিকেট তাসমানিয়া বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে থাকে।
বিগ ব্যাশে হোবার্টের মৌসুম সেরা ক্রিকেটার রিশাদ
স্পোর্টস ডেস্ক
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
