ব্যর্থতার দায় নিয়ে শাকিবের দুঃখ প্রকাশ

ব্যর্থতার দায় নিয়ে শাকিবের দুঃখ প্রকাশ

ফন্ট সাইজ:

ঈদে শাকিব খানের ‘প্রিন্স’ দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ছবির বিভিন্ন দিক নিয়ে হয়েছে সমালোচনা। এমনকি জটিলতার কারণে সিনেপ্লেক্সেই প্রথম চারদিন মুক্তি দেয়া যায়নি ছবিটি। ছবিটির প্রত্যাশা না পূরণের বিষয়টি নিজেও আঁচ করতে পেরেছেন শাকিব। তাই তো মুক্তির ১০ দিন পর এ নায়ক ছবিটির এমন অবস্থার দায় তুলে দিয়েছেন সময় স্বল্পতার ওপর। গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’র বিশেষ প্রদর্শনী হয়। শো শেষে সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেন শাকিব। এ সময় উপস্থিত ছিলেন- নির্মাতা আবু হায়াত মাহমুদ, প্রযোজক শিরিন সুলতানা, অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু, অভিনেতা ডা. এজাজ, ইন্তেখাব দিনার প্রমুখ। সংবাদ সম্মেলনে শাকিব খান স্বভাবসুলভ ভঙ্গিতেই বললেন, আমি যখন ‘প্রিন্স’ সিনেমার গল্প শুনেছি তখন মনে হয়েছিল এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময় স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এজন্য নির্মাতাসহ সবার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আমি আমার পরবর্তী সিনেমাতে ত্রুটিগুলো খেয়াল করবো। এ অভিনেতা বলেন, আমি ৩০টির বেশি গল্প শুনে একটি গল্প পছন্দ করি। কিন্তু এবার যেটা হয়েছে সেটা ভিন্ন। আমরা তিন মাস ভারতে কাজের অনুমতি পাইনি। এরপর যা হয়েছে সেটা আরও ভয়াবহ। যেখানে আমাদের সিনেমার সেট ফেলা হয়েছিল, সেটা ভেঙে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানেও অনেক সময় চলে গেছে। ফলে ঈদের আগের দিন পর্যন্ত আমাদের কাজ করতে হয়েছে। যার কারণে সময়ের অভাবে অনেক ত্রুটি থেকে গেছে। হায়াত মাহমুদ অনেক ভালো ও মেধাবী একজন নির্মাতা। আমরা যদি উপযুক্ত সময় পেতাম তাহলে ভালো কিছু হতো। প্রযুক্তিগত সমস্যার কথাও তুলে ধরেন তিনি। জানান, মুক্তির পর প্রথম পাঁচদিন মাল্টিপ্লেক্সে সিনেমাটি চলেনি, যা বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে। তিনি বলেন, ঈদের পর পাঁচদিন আমরা মাল্টিপ্লেক্সে ঢুকতে পারিনি। এটা কষ্টের।

Faiz Ahmed

২ মাস আগে

ব্যর্থতার দায় নিয়ে শাকিবের দুঃখ প্রকাশ
"আমরা তিন মাস ভারতে কাজের অনুমতি পাইনি। এরপর যা হয়েছে সেটা আরও ভয়াবহ। যেখানে আমাদের সিনেমার সেট ফেলা হয়েছিল, সেটা ভেঙে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানেও অনেক সময় চলে গেছে। ফলে ঈদের আগের দিন পর্যন্ত আমাদের কাজ করতে হয়েছে।"
ঈদের আগের দিন কাজ শেষ করে পরের দিন ছবি মুক্তি, কি আজব দুনিয়া। আপনি কি ছবি করবেন, আপনি ব্যস্ত নায়িকার বাহু চাপতে যেটা দেখা যাচ্ছে নেট দুনিয়ায়।

ভারতে গেছেন গরুর মুত আর গোবর খেতে, বাংলাদেশে দেশে শুটিং স্পট নাই? ভারত প্রীতি বাদ দেন, দেশের মাটির গন্ধ নেন, তবেই কিছুটা হালে ফিরবেন।
গত ১৫/১৬ বছরে দেশের দুঃশাসনের পিছে ইন্ডিয়া ৯০% দায়ী, ১৫০০ হত্যাকারী, ২২৫০০ নির্মম নির্যাতনের শিকার, মানবিক জীবন বিপন্ন আর সে দেশে আপনারা সিনেমার শুটিং যান,লজ্জা থাকা উচিৎ।

মন্তব্য করুন