ভয়াবহ অভিজ্ঞতা

ভয়াবহ অভিজ্ঞতা

ফন্ট সাইজ:

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর পর শুটিং সেটে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই ঘটনার মধ্যেই আলোচনায় এসেছে বলিউড অভিনেত্রী লারা দত্তের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা। যা আজও তাকে তাড়া করে ফেরে। ২০০৩ সালে ‘আন্দাজ’ ছবির শুটিং চলাকালে দক্ষিণ আফ্রিকার সমুদ্রতীরে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। একটি গানের দৃশ্য ধারণের সময় হঠাৎই উত্তাল ঢেউ আছড়ে পড়ে। সাঁতার না জানা লারা দত্ত তখন ভারী পোশাক পরে পাথরের উপর দাঁড়িয়ে ছিলেন। মুহূর্তেই ভারসাম্য হারিয়ে গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন তিনি। পরিস্থিতি বুঝে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন সহ-অভিনেতা অক্ষয় কুমার। দ্রুত সাঁতরে গিয়ে লারাকে উদ্ধার করেন এবং নিরাপদে পাড়ে তুলে আনেন। তার এই সাহসিকতায় বড় বিপদ থেকে রক্ষা পান লারা। এই ঘটনার পর থেকেই গভীর পানি ও সমুদ্র নিয়ে তার মধ্যে তীব্র ভীতি তৈরি হয়। পরবর্তীতে ‘ব্লু’ ছবিতে পানির নিচে কাজ করতে গিয়ে সেই ভয় আবার সামনে আসে। তবে অক্ষয়ের পরামর্শে সাঁতার শেখার মাধ্যমে ধীরে ধীরে নিজের সেই ভয় কাটানোর চেষ্টা করেন লারা দত্ত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন