মানিকগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফন্ট সাইজ:

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা (মিরপুর)-উথুলী-পাটুরিয়া জাতীয় মহাসড়ক (এন-৫)-এর ৫৭তম কিলোমিটার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম স্কুলগুলোতে কাঠের চাহিদা পূরণে সহায়ক হতে পারে এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, গাছের উপকারিতা ধর্মীয় দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর গুরুত্ব অপরিসীম। তিনি সবাইকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন