মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আলোচিত জুনায়েদ হত্যা মামলায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গত মঙ্গলবার ভুনবীর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আলীমারকুল গ্রামের ছুরুত আলী ওরফে ছুরুক মিয়ার ছেলে মো. মারুফ (২৪) এবং বাদে আলীশা গ্রামের তোরাব মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (২৭)। পুলিশ জানায়, ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান চালিয়ে মামলার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ভিকটিম জুনায়েদের ব্যবহৃত মোবাইলের সিম উদ্ধার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে অন্যান্য তথ্য প্রকাশ করা হয়নি। শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন-মামলায় এ পর্যন্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আরও যারা জড়িত রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, জুনায়েদ হত্যা ঘটনায় তার মা ইয়ারুন নেছা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
