মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবার ও স্বজনরা। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়-, কোনো রাজনৈতিক সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে একের পর এক মামলায় জড়ানো হচ্ছে এবং জামিন পাওয়ার পরও পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হচ্ছে।
মানববন্ধনে সেলিম প্রধানের বোন স্মৃতি প্রধান বলেন, আমার ভাইকে বারবার মিথ্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। তিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ছোটোবেলা থেকে জাপানে বেড়ে ওঠা সেলিম প্রধান দেশে ফিরে রূপগঞ্জ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর উদ্যোগ নেন। জাপানের মতো করে নিজ এলাকাকে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে নানা বাধা দেয়। স্মৃতি প্রধান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সেলিম প্রধানকে মিথ্যা মামলায় আটক করে চার বছরের বেশি সময় কারাগারে রাখা হয় এবং রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়। তখন তাকে বিএনপিকে আর্থিক সহযোগিতা করার অভিযোগে ফাঁসানো হয়। এখন আবার নতুন করে তাকে আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে মিথ্যা মামলায় কারাবন্দি রাখা হচ্ছে। তিনি করেন, চব্বিশের জুলাই আগস্টের পক্ষে কাজ করা সেলিম প্রধানকে গত বছর বানোয়াট মামলায় গ্রেপ্তার করা হয়। সে মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর একাধিকবার জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। তিনি মামলাতে অন্তর্ভুক্ত আসামি না হয়েও অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন। আমরা সেলিম প্রধানের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আমরা পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, সেলিম প্রধানের বিষয়টি বিবেচনায় এনে আমাদেরকে এই অন্যায় ও হয়রানির হাত থেকে মুক্ত করুন এবং সেলিম প্রধানকে নিয়ে ষড়যন্ত্রকারী কারা তাদের চিহ্নিত করুন।
আয়োজিত মানববন্ধনে সেলিম প্রধানের পরিবারের আরেক সদস্য রিয়াদুল ইসলাম বলেন, সেলিম প্রধান দেশে আসার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র শুরু হয়। তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও রাজনৈতিক ট্যাগ দিয়ে তাকে জেলে রাখা হচ্ছে। সেলিম প্রধান সবসময় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন এবং সমাজের অসংগতি তুলে ধরেছেন। তার ব্যাবসায়িক প্রতিপক্ষরা আগেও তার প্রতিষ্ঠান ও সম্পত্তি দখলের চেষ্টা করেছে। এখনও তাকে জেলে রেখে সেই অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা এর প্রতিকার চাই। পরিবারের আরেক সদস্য মহিবুর রহমান জয় বলেন, অতীতে সেলিম প্রধানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা হয়েছে। কিন্তু সেগুলো একটাও প্রমাণিত হয়নি। আমরা এখন আর কারও বিরুদ্ধে অভিযোগ করতে চাই না। আজ আমাদের একটাই দাবি, সেলিম প্রধানের নিঃশর্ত মুক্তি।
সেলিম প্রধানের মুক্তির দাবিতে পরিবারের মানববন্ধন
স্টাফ রিপোর্টার
দেশ বিদেশ
২ মাস আগে
১ এপ্রিল (বুধবার), ২০২৬, ৭ঃ২৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
