ইরান ইস্যুতে বাংলাদেশের বিবৃতি নিয়ে সন্তুষ্ট নয় তেহরান

সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত

ইরান ইস্যুতে বাংলাদেশের বিবৃতি নিয়ে সন্তুষ্ট নয় তেহরান

ফন্ট সাইজ:

ইরান ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে, তাতে সন্তুষ্ট নয় তেহরান। ইরানের প্রত্যাশা, আগ্রাসী শক্তির ভূমিকার নিন্দা করবে বাংলাদেশ- এমনটা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।
বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ কথাগুলো বলেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকাস্থ ইরান দূতাবাস।
রাষ্ট্রদূত বলেন, ‘ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। আমাদের ভাই (বাংলাদেশ) হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে—এটাই আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু সেটা হয়নি। এটা আমাদের জন্য কষ্টের।’

বাংলাদেশের বিবৃতির পরিপ্রেক্ষিতে ইরান তার অসন্তুষ্টি তুলে ধরে ঢাকাকে কোনো চিঠি দেবে কি না, তা জানতে চাওয়া হয় ইরানি রাষ্ট্রদূতের কাছে। জবাবে তিনি বলেন, এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো চিঠি দেয়া হবে না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি তুলে ধরবেন তিনি।

Andalib

২ মাস আগে

People of Bangladesh are with the Iranian people.

মন্তব্য করুন