জুলাই গণঅভ্যুত্থান চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার সবশেষ অবস্থা জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন তার পরিবারের সদস্য ও সহযোদ্ধারা। আগামী ৯ এপ্রিল এই মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এই প্রেক্ষাপটেই আইনি প্রক্রিয়ার খোঁজ নিতে তারা ট্রাইব্যুনালে আসেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনালে আসেন আবু সাঈদের পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ট্রাইব্যুনালে পৌঁছে তারা প্রসিকিউটর মইনুলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
ট্রাইব্যুনালে আসা প্রতিনিধি দলে ছিলেন আবু সাঈদের দুই বড় ভাই আবু হোসেন এবং এই মামলার বাদী রমজান আলী। এছাড়া তাদের সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের সমন্বয়ক রহমত আলী, আবু সাঈদের বন্ধু ও সহযোদ্ধা মাহিদ হাসান শাকিল এবং মামলার অন্যতম সাক্ষী, সহযোদ্ধা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরমান হোসেন।
আবু সাঈদ হত্যা মামলার সবশেষ অবস্থা জানতে ট্রাইব্যুনালে পরিবার ও সহযোদ্ধারা
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১ এপ্রিল (বুধবার), ২০২৬, ৩ঃ০৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
