খুব শীঘ্রই সংবিধান সংশোধন কমিটি করা হবে: নুরুল ইসলাম মণি

খুব শীঘ্রই সংবিধান সংশোধন কমিটি করা হবে: নুরুল ইসলাম মণি

ফন্ট সাইজ:

সংবিধান সংশোধনে অচিরেই সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে। খুব শীঘ্রই এটি করা হবে। কত সদস্যের কমিটি হবে তা চূড়ান্ত নয়। তবে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা কমিটিতে থাকবেন বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি। তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য সরকার আন্তরিক। বুধবার সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, এটি সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি হবে। যাতে সংবিধানকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় যেন বারবার কাঁচি চালাতে না হয়।

নুরুল ইসলাম মণি বলেন, সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা কিছুই করি তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন এমনটাই প্রত্যাশা করি।

সরকার দলীয় চিফ হুইপ আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য, দেশের কল্যাণের জন্য যা করণীয় সব আমরা করতে চাই। এই চাওয়ায় বিরোধী পক্ষকে সঙ্গে চাই।

Md.Nurul Islam

২ মাস আগে

Alohamdullah, jadi satti hai anek Valo habie Insaallah

মাহমুদুল হাছান

২ মাস আগে

ধন্যবাদ

Al Mamun Bhuiyan

২ মাস আগে

খবর টা পড়ে কেমন যেন অবিশ্বাস্য লাগছে।আলহামদুলিল্লাহ। আমরা আর মারামারি হানাহানি চাই না।

হারুন আল রশিদ

২ মাস আগে

বিএনপির এমন সদিচ্ছার জন্য সন্মান জানাই। অতীত অভিজ্ঞতা থেকে রাজনৈতিক প্রজ্ঞা প্রদর্শন দলিয় রাজনীতির উৎকর্ষতা আরো বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন