ইংল্যান্ড ও ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়া পরপরই স্কটল্যান্ডের এডিনবরায় বার্ষিক সাধারণ সভায় বসবে আইসিসি। আগামী ৮ই জুলাই থেকে ১১ই জুলাই পর্যন্ত হওয়ার কথা আইসিসির এবারের সভা। সম্প্রতি এক অনলাইন সভায় বার্ষিক সাধারণ সভার সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়েছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহর সভাপতিত্বে হবে বার্ষিক সভা।
আগামী ১২ই জুন শুরু হয়ে ৫ই জুলাই শেষ হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। লর্ডসে শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে বসে দেখার পর বার্ষিক সভার জন্য স্কটল্যান্ডে চলে যাবেন আইসিসি সদস্যরা। এডিনবরার এই সভায় সহযোগী বোর্ড পরিচালক নির্বাচন হওয়ার কথা রয়েছে। ১৭ সদস্যের বোর্ডের জন্য ৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এই নির্বাচনে বেশিরভাগ প্রার্থী হবেন আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে।
বিশ্বকাপের পর আইসিসির সভা
স্পোর্টস ডেস্ক
খেলা
২ মাস আগে
১ এপ্রিল (বুধবার), ২০২৬, ২ঃ১৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
