বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসির হেফাজতে নেয়ার নির্দেশ

ফন্ট সাইজ:

ভোট গণনায় কারচুপির অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্টশিট ও নির্বাচনী নথি ইসির হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই আসনের অন্য প্রার্থীদের নোটিশ ইস্যু করেছেন আদালত।

বুধবার বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ভোটের ফল চ্যালেঞ্জ করে এই আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের মামলা শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক (রাহাদ) ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট। এই ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন।

মোস্তাক

২ মাস আগে

যদি লাইগ্যা যায়

Md Habibur Rahman

২ মাস আগে

সরকার ক্ষমতায় তারা এ জন্য মামলা করে জদি পাই

Sakhawat

২ মাস আগে

ভোটের ব্যবধান ৫১,৩০০ তবুও মামলা?

মন্তব্য করুন