সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের নির্দেশ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের নির্দেশ

ফন্ট সাইজ:

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে মেডিক্যাল রিপোর্ট ৯ই এপ্রিল দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নির্দেশ দেন।

এর আগে, অ্যাডভোকেট কামরুল ইসলাম লিভার ক্যান্সারে আক্রান্ত জানিয়ে তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসার জন্য আবেদন করেছেন তার আইনজীবী সিফাত মাহমুদ। তবে, আসামিপক্ষের আইনজীবীর করা সাবমিশ (চিকিৎসা আবেদন) বেশ লম্বা অর্থাৎ প্রায় ৭০ পৃষ্ঠার সাবমিশন হওয়ায় তা পড়ে দেখার জন্য আজ বুধবার শুনানির দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

আবেদনে বলা হয়েছে, অ্যাডভোকেট কামরুল ইসলামের ৭৬ বছর বয়স। তিনি বর্তমানে লিভার ক্যান্সারে, ডিমেনশিয়ায় আক্রান্ত। তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসার দেয়ার জন্য ট্রাইব্যুনালের ডিরেকশন চাচ্ছি। একইসঙ্গে আবেদনে আরও বলা হয়, যেহেতু কামরুল ইসলামের ছেলেও একজন চিকিৎসক, সুতরাং এভারকেয়ারে চিকিৎসাকালে তিনি যেনো দেখভাল করার জন্য সব সময় হাসপাতালে যাওয়ার অনুমতি পান।

হেদায়েত উল্লাহ

২ মাস আগে

এই নরাধমরা যে ভাবে স্বজ্ঞানে নিজ দেশের ধংস সাধন করেছে তাদের বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা উচিৎ।

Kashem Khanam

২ মাস আগে

মামা বাড়ির আবদার!

miah

২ মাস আগে

এই গম কামরুল কে তার সময়ে কেনা গম খাওয়ানো হোক!

মন্তব্য করুন