২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ভর্তি ২১ শিশু

২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ভর্তি ২১ শিশু

ফন্ট সাইজ:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১টি শিশুকে ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। ভর্তি শিশুদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ময়মনসিংহ মেডিকেলে গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ১৪৩টি শিশু। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৬৪টি শিশু। অন্যদের ছেড়ে দেয়া হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হাম রোগীদের চিকিৎসায় গত সোমবার হাসপাতালের আটতলার কেবিন এলাকায় ৬৪ শয্যার আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন ২১টি শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন