ইমরান ম্যাজিক

ইমরান ম্যাজিক

ফন্ট সাইজ:

গেল ঈদটি যেন ছিল জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের। গায়ক ও সংগীত পরিচালক হিসেবে ঈদের সিনেমা, ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটকের গানে ছিল তার সরব উপস্থিতি। শুধু প্রকাশই হয়নি, ইমরানের গানগুলোর ম্যাজিক ছড়িয়ে পড়ে শ্রোতাদের মাঝে। ঈদের সিনেমার গান বলতেই যেন চলে এসেছে এ গায়কের নাম। ঈদের সবচেয়ে আলোচিত তিন ছবি ‘প্রিন্স’, ‘রাক্ষস’ ও ‘দম’ এ চারটি গান নিয়ে হাজির হয়েছিলেন ইমরান। এরমধ্যে ‘প্রিন্স’ এ শাকিবের লিপে ইমরানের গাওয়া ‘পরী’ গানটি প্রকাশ হয়েছে। সিয়াম আহমেদের লিপে ‘রাক্ষস’ এ ইমরান গেয়েছেন ‘শুদ্ধতার প্রেম’ ও ‘তুমি ছাড়া’ শিরোনামের গান। অন্যদিকে আফরান নিশো ও পূজা চেরী অভিনীত ঈদের আরেক আলোচিত সিনেমা ‘দম’ এ ইমরান গেয়েছেন ‘কোথায় পাবো তাহারে’ শিরোনামের গান। এ চারটি গানই চার ধরনের। ফলে ভক্তরা চারটি ভিন্ন স্বাদের গান পেয়েছেন প্রিয় তারকা ইমরান থেকে। গানগুলোর সাড়ায় ইমরানও বেশ আনন্দিত। ঈদের সিনেমার গানে নিজের সরব উপস্থিতি নিয়ে ইমরান বলেন, ঈদে সিনেমার গানগুলো থেকে যে সাড়া পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না। একেক জন একেক গান পছন্দ করেছেন। এটা আলাদা আলাদা গান একইসময়ে প্রকাশের ঘটনাও সচরাচর ঘটে না, যেটা গেল ঈদে ঘটেছে। এদিকে ইমরান শুধু সিনেমার গানেই সীমাবদ্ধ ছিলেন না। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘এই তুমি সেই তুমি’ শিরোনামের একটি গান গেয়েছেন ও পারফর্ম করেছেন চিত্রনায়িকা বুবলীর সঙ্গে। গানটির সুর ও সংগীতও তার করা। এরইমধ্যে গানটি বেশ প্রশংসিত হচ্ছে। অন্যদিকে বেশকিছু নাটকের গানেও ঈদে পাওয়া গেছে ইমরানকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন