ভয় নেই হুমার

ভয় নেই হুমার

ফন্ট সাইজ:

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি সম্প্রতি একটি আলোচনা সভায় উপস্থিত হয়ে নিজের অভিনয় যাত্রা ও চরিত্র বাছাই নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। বয়স্ক চরিত্রে অভিনয় বিষয়ে তিনি বলেন, একদম না, কখনো ভয় পাইনি। আমি কীভাবে দেখছি, কী পরছি সবকিছু ইতিমধ্যেই জানে দর্শক। তাই চরিত্র নিয়ে কোনোদিনই কোনো ভয় নেই আমার। হুমা জানান, কোনো চরিত্র সচেতনভাবে বেছে নেননি। বরং নিজের ভয়েস ও আত্মবিশ্বাস অনুযায়ী চরিত্রগুলো নির্বাচন করেছেন। তিনি বলেন, নারী হলে নিজেকে প্রমাণ করতে হয় চমৎকার হতে হবে, সুন্দরী বা বুদ্ধিমতি হতে হবে। আমি সবটাই হতে চাইনি, নিজের মতো চরিত্র বেছে নিয়েছি। তিনি তার জনপ্রিয় সিরিজ ‘মহারানি’ এবং ‘দিল্লি ক্রাইম’-এর চরিত্রের অভিজ্ঞতা ভাগ করে নেন। হুমা বলেন, ভাষা যাই হোক দর্শকরা কানেক্ট করতে পারছে কিনা, সেটা গুরুত্বপূর্ণ। চরিত্র তৈরি করা চ্যালেঞ্জিং হলেও নিজের বিশ্বাসে স্থির থাকা জরুরি। হুমা তার অভিনয় জীবনের শুরুতে ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-র মতো ছবিতে অভিনয় করেছিলেন। তিনি আরও জানান, অভিনয়ের বাইরেও তিনি নানা বিষয়ে খোঁজ রাখেন এবং প্রতিদিন নিজের নতুন দিক আবিষ্কার করার চেষ্টা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন