আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফন্ট সাইজ:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সাক্ষাতে রাষ্ট্রদূত বাংলাদেশ ও আয়ারল্যান্ডের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রমসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আইজিপির সঙ্গে মতবিনিময় করেন। আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কর্মসূচি ও বহুমুখী কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে আয়ারল্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন