মাত্র আট মাস বয়সী শিশু রাইয়ান হৃদরোগে আক্রান্ত। তার হৃদযন্ত্রে ৯ দশমিক ২৮ মিলিমিটার ছিদ্র ধরা পড়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের মতে, তার সুস্থতার জন্য দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন।
রাইয়ানের পরিবার জানায়, ছয় মাস বয়সেই তার হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে। সর্বশেষ পরীক্ষায় অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে দ্রুত ভারতের কোনো উন্নত হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এ চিকিৎসার আনুমানিক ব্যয় প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা, যা তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।
রাইয়ানের বাবা মো. হারুন জানান, সন্তানের জীবন বাঁচাতে তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
সাহায্য পাঠানোর ঠিকানা: মো. হারুন। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ০৪০৮৫০১০১৪৫০৩, সোনালী ব্যাংক, মনপুরা শাখা। বিকাশ নম্বর: ০১৭৭০১৭৮০১১
