এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। সবশেষ ভিয়েতনাম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। দলে ফিরেছেন শেখ মোরসালিন। এছাড়া গোলবারের দায়িত্ব ফিরে পেয়েছেন মিতুল মারমা। বাদ পড়েছেন মিরাজুল ইসলাম ও মেহেদি হাসান শ্রাবণ। গত বছরের জুনে প্রথম লেগে সিঙ্গাপুরের বিপক্ষে গোল করা রাকিব হোসেন কার্ড সমস্যায় এই ম্যাচে নেই। শুরুর একাদশে জায়গা হয়নি জামাল ভূঁইয়ার। চোটের কারণে নেই তপু বমর্নও। ভিয়েতনাম ম্যাচের মতো আজও ৪-৩-৩ ফরমেশনে খেলবে বাংলাদেশ।
সিঙ্গাপুরের বিপক্ষে গত বছরের ১০ই জুন হোম ম্যাচ খেলেন হামজা-শমিত সোমরা। জাতীয় স্টেডিয়ামের সেই ম্যাচে ১-২ ব্যবধানে হারে লাল সবুজের দল। বাছাইপর্বের শেষ ম্যাচ আজ। সিঙ্গাপুরের মাঠে জয় দিয়ে শেষটা রাঙাতে চায় অতিথিরা।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ
মিতুল মারমা (গোলকিপার), শাকিল আহাদ তপু, শেখ মোরছালিন, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামেদুল ইসলাম, মো. সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন
সিঙ্গাপুর ম্যাচে দুই পরিবর্তন, পোস্টের নিচে ফিরলেন মিতুল
স্পোর্টস রিপোর্টার
খেলা
২ মাস আগে
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ৫ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
