বিগ ব্যাশে বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়নে রিশাদ

বিগ ব্যাশে বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়নে রিশাদ

ফন্ট সাইজ:

বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্সের হয়ে নিজের প্রথম আসরে আলো ছড়ান টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। আসরে দুর্দান্ত বোলিং করে হ্যারিকেন্সকে প্লে-অফে তোলেন। এ অবদানের স্বীকৃতিস্বরূপ হ্যারিকেন্সের মৌসুম সেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন পেলেন রিশাদ। ২৩ বছর বয়সী বাংলাদেশি লেগ স্পিনার ছাড়াও মনোনয়ন পেয়েছেন নিখিল চৌধুরী, নাথান এলিস এবং ক্রিস জর্ডান। তবে বাকি তিনজনের তুলনায় কিছুটা এগিয়ে আছেন রিশাদ।
বিগ ব্যাশের সবশেষ আসরে প্লে-অফ থেকে বাদ পড়ে হোবার্ট হ্যারিকেন্স। দল প্লে-অফ থেকে বাদ পড়লেও নিজের প্রথম আসরে বেগুনি জার্সিতে বোলিং সামর্থ্যরে জানান দেন রিশাদ। পুরো মৌসুমে ১১ ম্যাচ খেলে নেন ১৫ উইকেট। যা দলের স্পিনারদের মধ্যে সর্বোচ্চ। এ কীর্তি গড়তে রিশাদ ওভারপ্রতি খরচ করেছেন ৮ রানের কম। একটি ম্যাচে ২৬ রানের বিনিময় নেন ৩ উইকেট। যেটি বিগ ব্যাশে রিশাদের সেরা বোলিং ফিগার।
বিগ ব্যাশ ২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবে ক্রিকেট তাসমানিয়া। তারই অংশ হিসেবে আগামীকাল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। অনুষ্ঠান চলাকালীন সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। পরদিন তা ওয়েবসাইট এবং সদস্যদের ই-মেইলের মাধ্যমেও জানানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন