ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি সদ্য বিদায়ী পরিচালক (অপা. ও মেইন.) লে: কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। রোববার কর্মকর্তারা দায়িত্বভার গ্রহণ ও অর্পণ করেন। মঙ্গলবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
লে. কর্নেল মো. মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাটিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট।
