মহান স্বাধীনতা দিবসে কোনো অনুষ্ঠান করেনি অস্ট্রেলিয়া বিএনপি

মহান স্বাধীনতা দিবসে কোনো অনুষ্ঠান করেনি অস্ট্রেলিয়া বিএনপি

ফন্ট সাইজ:

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আয়োজন না হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রবাসীদের একটি অংশ বিষয়টিকে দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। তাদের মতে, বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় থাকা একটি বৃহৎ রাজনৈতিক দলের অস্ট্রেলিয়া শাখার স্বাধীনতা দিবস ঘিরে নিষ্ক্রিয়তা জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে।

অন্যদিকে, একই দিনে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে যথাযথভাবে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিডনির লাকেম্বা গির্জায় এক আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসে কোনো কর্মসূচি না থাকায় সিডনি জুড়ে এ নিয়ে আলোচনা ও সমালোচনা ছড়িয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবাসী অভিযোগ করেন, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে অনুপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তবে এ বিষয়ে অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী বলেন, এ বছর রমজান মাসের কারণে দলের পক্ষ থেকে আলাদাভাবে ২৬শে মার্চে স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠান করা হয়নি। গত ৮ মার্চ ইফতার মাহফিলের সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান পালন করা হয়েছে। এছাড়া ওই দিন সিডনিতে বাংলাদেশ কনসুলেট আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন