সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

শাপলা চত্ত্বর হত্যাযজ্ঞের ঘটনা

সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

ফন্ট সাইজ:

২০১৩ সালে শাপলা চত্ত্বর হত্যাযজ্ঞের ঘটনায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৫ই এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

শুনানিতে বেলা ১২টায় বিচারক এজলাসে প্রবেশ করেন। পরে প্রসিকিউটর আব্দুর সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালকে বলেন, মামলা নং- ১৫/২৫ এর প্রেক্ষিতে ট্রাইব্যুনাল গত বছরের ১৪ই মে ১২ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল মামলার ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশন এই আসামিকে কারাগারে প্রেরণের আবেদন করছে। পরে, বিচারক আসামির কাঠগড়ায় থাকা আব্দুল জলিল মন্ডলকে তার পরিচয় জিজ্ঞেস করেন। নিশ্চিত হওয়ার পরে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন ট্রাইব্যুনাল।

আব্দুল জলিল ২০১৩ সালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ছিলেন। এরপর তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার করা হয়। সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন