সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। গত সোমবার সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়। এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনেন শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক। অভিযোগের আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের অনুরোধের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ারও সুপারিশ করা হয়।
অভিযোগে বলা হয়, বিচারপতি মো. রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। একটিতে সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়। এটি পরে আপিল বিভাগে বাতিল হয়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল হয়, যা আবেদনকারীর দৃষ্টিতে ন্যায়বিচারের নীতির সম্পূর্ণ পরিপন্থি।
পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ১১ঃ৩৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

জাহাঙ্গীর
২ মাস আগেপদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান : কাজটা ঠিক করলেন না স্যার,আসিফ নজরুল অনেক টাকা আয় করেছে ফোন থেকে,এখন যে আইনমন্ত্রী হয়েছেন উনি অর্থ পাচার শুরু করেছেন,তার বড় চ্যানেল আছে বাংলাদেশের টাকা একা একা তার হিসাব নাম্বারে চলে যাবে,তার কাছের কোন ব্যক্তির নামে ডলার জমা হবে,একে বলে হুন্ডি!